বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,২৫ আগষ্ট : “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা, গবেষণা পুকুরে পোনা অবমুক্তকরণ, সংক্ষিপ্ত আলোচনা সভাসহ দিনব্যাপী নানা আয়োজনে এই দিনটি উদযাপন করা হয়।
আজ মঙ্গলবার যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের এফএমবি বিভাগ আয়োজিত নানা কর্মসূচির উদ্বোধন করেন। এসময়ে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। আয়োজিত কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিন করেন। শোভাযাত্রা শেষে পুকুরে বিভিন্ন জাতের পোনা অবমুক্ত করা হয়। শিক্ষার্থীরা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। পরে আলোচনা অনুস্ঠান অনুষ্ঠিত হয়।

