পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার (২৬ আগষ্ট) বেনাপোল -পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানী রফতানি বানিজ্য বন্ধ থাকবে। বন্ধ থ্কবে বন্দরের সকল কার্যক্রম। তবে এ সময়ে ভারতীয় খালী ট্রাক গুলি সে দেশে ফিরে যেতে পরেবে। স্বাভাবিক থাকবে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারপার।
সোমবার (২৪ আগষ্ট) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি।
তিনি জানান,পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশে সরকারী ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানী রফতানি বানিজ্য বন্ধ থাকবে। বৃহষ্পতিবার সকাল থেকে পুনরায় দু”দেশের মধ্যে আমদানী রফতানি বানিজ্য সহ কাষ্টমস ও বন্দরের সকল কার্যক্রম যথা নিয়মে শুরু হবে।
বন্দর সূত্রে জানাগেছে, প্রতিদিন ভারত থেকে ৪০০ থেকে সাড়ে ৪০০ পন্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। যার অদিকাংশই থাকে বাংলাদেশের শতভাগ রফতানী মুখি গার্মেস্টস শিল্পের কাচামাল । বানিজ্যিক কায্যক্রমের মাধ্যমে সরকার প্রতিদিন এ বন্দর থেকে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান জানান,বুধবার সরকারী ছুটি থাকার কারনে বেনাপোল-প্রেট্রাপোল বন্দর দিয়ে আমদানী রফতানি বানিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোট যাত্রী পারাপার স্বাভাবিক গতিতে চলবে।
বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান,ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের দেশে সরকারী ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানী রফতানি বানিজ্য সহ কাষ্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে ভারতীয় খালী ট্রাক গুলি সে দেশে ফিরে যেতে পারবে। বৃহষ্পতিবার সকাল থেকে পুনরায় দু’দেশের মধ্যে আমদানী রফতানি বানিজ্য সহ কাষ্টমস ও বন্দরের সকল কার্যক্রম চলবে।

