খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

রোনালদোর ক্ষোভে মাঠ ছাড়া! ইংল্যান্ডের গোলবন্যা, ঘানার নাটকীয় জয়

বিশ্বকাপের শুরুতেই ফুটবলপ্রেমীদের জন্য এসেছে রোমাঞ্চ, নাটকীয়তা আর চমক। একদিকে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচেই শক্তিশালী ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দারুণ বার্তা দিয়েছে। অন্যদিকে ঘানা...
Homeঅর্থ-বানিজ্যএকদিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

একদিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

বৃহস্পতিবার সকাল থেকে শুধু আমদানি-রপ্তানি বাণিজ্যই নয়, বেনাপোল বন্দরের কাস্টমসসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমও নিয়ম অনুযায়ী শুরু হয়েছে। ফলে পণ্য খালাস ও পরিবহনের প্রক্রিয়ায় আর কোনো ছুটিজনিত বাধা থাকছে না।

নিজস্ব প্রতিবেদক, ২৭ আগস্ট : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানী রফতানি বানিজ্য একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন। তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বাংলাদেশে সরকারী ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানী রফতানি বানিজ্য বন্ধ ছিল।

আজ বৃহষ্পতিবার সকাল থেকে পুনরায় দু”দেশের মধ্যে আমদানী রফতানি বানিজ্য সহ কাষ্টমস ও বন্দরের সকল কার্যক্রম যথা নিয়মে শুরু হয়েছে।

বন্দর সূত্রে জানাগেছে, প্রতিদিন ভারত থেকে ৪০০ থেকে সাড়ে ৪০০ পন্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। যার অদিকাংশই থাকে বাংলাদেশের শতভাগ রফতানী মুখি গার্মেস্টস শিল্পের কাচামাল । বানিজ্যিক কায্যক্রমের মাধ্যমে সরকার প্রতিদিন এ বন্দর থেকে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে।

আরও পড়ুন :  শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে ভারত সরকারের বাধা নেই: এফসিসি

বৃহস্পতিবার সকাল থেকে শুধু আমদানি-রপ্তানি বাণিজ্যই নয়, বেনাপোল বন্দরের কাস্টমসসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমও নিয়ম অনুযায়ী শুরু হয়েছে। ফলে পণ্য খালাস ও পরিবহনের প্রক্রিয়ায় আর কোনো ছুটিজনিত বাধা থাকছে না।

সংশ্লিষ্টরা বলছেন, একদিনের সরকারি ছুটির কারণে বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দুই দেশের মধ্যে পণ্য পরিবহন এবং বন্দরের অন্যান্য কার্যক্রম নিয়মিতভাবে চলতে থাকলে ব্যবসায়িক কর্মকাণ্ডও দ্রুত আগের অবস্থায় ফিরবে।

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক যোগাযোগের অন্যতম প্রধান পথ। প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাকের চলাচল এবং বিপুল রাজস্ব আদায়ের কারণে দেশের অর্থনীতিতে এই বন্দরের গুরুত্ব অনেক। তাই একদিনের বিরতির পর বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হওয়াকে বাণিজ্য সংশ্লিষ্টদের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আর্কাইভ