খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img
Homeদেশজুড়েটাঙ্গাইলে মধুপুরে ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে মধুপুরে ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

ডাকাতি করার সময় হয়তো চিনে ফেলায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পরে তার গলায় থাকা একটি সোনার চেইন ও ঘরে থাকা মাটির ব্যাংকে রাখা নগদ অর্থ নিয়ে যায় তারা।

টাঙ্গাইলের মধুপুরে ঘরে ঢুকে জালেমন (৭৫) নামে এক বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার শোলাকুড়ী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
জালেমন উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের শোলাকুড়ী গ্রামের মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী এবং শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা।

শনিবার (০১ আগস্ট) দুপুরে মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, বৃদ্ধা জালেমন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একা বসবাস করতেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় জালেমনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন :  হার্টেও হতে পারে ক্যানসার! লক্ষণ, কারণ, ঝুঁকি ও চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সতর্কবার্তা

স্থানীয়দের ধারণা, ডাকাতি করার সময় হয়তো চিনে ফেলায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পরে তার গলায় থাকা একটি সোনার চেইন ও ঘরে থাকা মাটির ব্যাংকে রাখা নগদ অর্থ নিয়ে যায় তারা।

এ ঘটনায় মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছেন এটি হত্যাকাণ্ড। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে। তদন্ত চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আর্কাইভ