বলিউড অভিনেত্রী অনন্যা রাজ মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু ও ভক্তদের মধ্যে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অনন্যার পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা কামনা করা হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসর ও নীরবতা বজায় রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মুম্বইয়ে জন্ম ও বেড়ে ওঠা অনন্যা রাজ হিন্দি সিনেমার পাশাপাশি আঞ্চলিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০১৬ সালে ‘৭ আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ২০১৭ সালে ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ২০১৯ সালে হরর সিনেমা ‘গোস্ট’-এ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।
তেলুগু সিনেমাতেও নিজের পরিচিতি তৈরি করেছিলেন অনন্যা। ‘থাগ্গেদে লে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের দর্শকদের কাছেও পরিচিতি পান তিনি। সিনেমার পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন এই অভিনেত্রী।
মাত্র ২৭ বছর বয়সে অনন্যার এমন আকস্মিক মৃত্যু বিনোদন অঙ্গনে শোকের আবহ তৈরি করেছে। তার অভিনয় ও পর্দায় উপস্থিতির স্মৃতি এখন ভক্তদের মধ্যে আলোচনায়।
Discover more from News Bangla24x7
Subscribe to get the latest posts sent to your email.

