খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img
Homeরাজনীতিশেখ হাসিনা ফিরবেন, কেন মনে করেন রুমিন ফারহানা? জানালেন তিন কারণ

শেখ হাসিনা ফিরবেন, কেন মনে করেন রুমিন ফারহানা? জানালেন তিন কারণ

তিন কারণে শেখ হাসিনা ফিরে আসতে পারেন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য বলেন, উনার রাজনীতি এবং ত্যাগের একটা দীর্ঘ ইতিহাস আছে। উনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মনে করেন শেখ হাসিনা ফিরবেন। কেন তিনি এমনটা মনে করেন, তার বিস্তারিতও তিনি তুলে ধরেছেন সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের ‘ঠিকানা’ টকশোতে উপস্থিত হয়ে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) টকশোর এক পর্যায়ে উপস্থাপক খালেদ মুহিউদ্দীন জানান, অনেকে বলছেন আওয়ামী লীগ যে সাহসটা পাচ্ছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন রুমিন ফারহানা। তিনি আরও বলেন, তার রিসার্চ টিমও লিখেছে, শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন রুমিন।

উত্তরে রুমিন বলেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, একইসঙ্গে আমি একজন লইয়ার। আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে কি করতাম।

আরও পড়ুন :  বিশ্বকাপে ৯ নতুন নিয়মে বদলে গেল ফুটবল! ভিএআর বিতর্ক, ভক্তদের ক্ষোভ নাকি বড় সাফল্য?

তিন কারণে শেখ হাসিনা ফিরে আসতে পারেন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য বলেন, উনার রাজনীতি এবং ত্যাগের একটা দীর্ঘ ইতিহাস আছে। উনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে।

দুই হচ্ছে উনার নিজের ত্যাগ আছে সরকারি দল, বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। তিন হচ্ছে উনার বয়স। উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান। উনার এই এত বড় দল যেটার পেছনে উনার বাবা ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ- সেই দলটার কি হবে। আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম।

রুমিন ফারহানার বক্তব্যে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, তা হলো শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ সম্পর্ক এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্ন।

আরও পড়ুন :  মারাদোনা থেকে মেসি, বিশ্বকাপ সেমিফাইনালে ইতিহাসের নতুন অধ্যায়ের অপেক্ষা

তিনি মনে করেন, একজন রাজনৈতিক নেতার সিদ্ধান্ত শুধু বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে না। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, ব্যক্তিগত ত্যাগ, দলের সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যৎ রাজনৈতিক উত্তরাধিকারও সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখতে পারে।

আর্কাইভ