খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

বিদ্যুত চুক্তি বাতিল হচ্ছেনা,দাম কমাতে চলছে আলোচনা: জ্বালানিমন্ত্রী

বিগত সরকারের সময় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি এখনই বাতিল করার সুযোগ নেই বলে জানিয়েছে সরকার। কারণ এসব চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে...
Homeদেশজুড়েসংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত - যশোরে যুব সমাবেশে নার্গিস বেগম

সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত – যশোরে যুব সমাবেশে নার্গিস বেগম

জামায়াতের সেক্রেটারী বলেছেন সংশোধন মানে সামান্য পরিবর্তন আর সংস্কার মানে মৌলিক কাঠামোর পরিবর্তন। বিভ্রান্তিটাই এখানেই। বাংলা একাডেমির প্রবিধান বলে সংস্কার হচ্ছে মেরামত। ছাত্ররা বলেছিলো রাষ্ট্র মেরামত চাই।

সংস্কার এবং সংশোধন ইস্যুতে জনগণকে বিভ্রান্তি করছে জামায়াত মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, জামায়াত দেশে অরাজকতা সৃষ্টির জন্য মনগড়া কথা বলছেন। সংস্কার আর সংশোধন কি সেটা আগে বুঝতে হবে তাদের।

শনিবার বিকেলে যশোর টাউনহল মাঠে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোর জেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, জামায়াতের সেক্রেটারী বলেছেন সংশোধন মানে সামান্য পরিবর্তন আর সংস্কার মানে মৌলিক কাঠামোর পরিবর্তন। বিভ্রান্তিটাই এখানেই। বাংলা একাডেমির প্রবিধান বলে সংস্কার হচ্ছে মেরামত। ছাত্ররা বলেছিলো রাষ্ট্র মেরামত চাই। আমি যদি বলি এই হলটি সংস্কার করতে হবে নিশ্চই মৌলিক কাঠামো পরিবর্তন হবে না। আর সংশোধন কি জিনিস? আমরা বলি পুনসংশোধন করতে হবে। প্রবিধান বলছে সংশোধন মানে শুদ্ধি করা। তারা আগে বুঝে আসুক কোনটা তারা চাই আর কোনটা চাননা।

সেক্রেটারী মিয়া গোলাম পরওয়ার বিএনপিকে ফ্যাসিবাদের সাথে তুলনা করায় তুমুল সমালোচনা করে নার্গিস বেগম বলেন, বিএনপি একমাত্র দল যাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে একক লড়াইয়ের ইতিহাস আছে। বিএনপি ফ্যাসিবাদের সাথে কখনও আপোস করেনি। আমাদের ইতিহাস স্বৈরাচারের বিরুদ্ধে, আমাদের ইতিহাস ফ্যাসিবাদের বিরুদ্ধে।

এই ফ্যাসিজমকে উৎখাত করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিলতিল করে নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। কিন্তু ফ্যাসিবাদের সাথে আপোস করেন নাই। সেই উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে। সুতরাং আমাদের ফ্যাসিবাদের পথে হাটবার কোন সুযোগ নাই।

তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে দেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত করেছিলাম তেমনি ঐকবদ্ধভাবে দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদকে নির্মুল করার লাড়াইয়ে সমবেত হই। জনগণের কাঙ্খিত গণতান্ত্রিক, ন্যয়ভিত্তিক, বৈষম্যহীন বাংলাদেশ আমরা তৈরি করবো।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন বাবুলসহ নেতৃবৃন্দ।

আর্কাইভ