খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

বিদ্যুত চুক্তি বাতিল হচ্ছেনা,দাম কমাতে চলছে আলোচনা: জ্বালানিমন্ত্রী

বিগত সরকারের সময় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি এখনই বাতিল করার সুযোগ নেই বলে জানিয়েছে সরকার। কারণ এসব চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে...
Homeবর্ডার নিউজভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৫০ বাংলাদেশি নারী-পুরুষ

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৫০ বাংলাদেশি নারী-পুরুষ

ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করেন।

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৫০ নারী ও পুরুষ।

রবিবার (৫ জুলাই) রাত নয়টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করেন। সেখান থেকে বেনাপোল চেকপোস্ট বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা নারী-পুরুষরা হলেন ৪৪ জন পুরুষ এবং ছয় জন নারী।তারা দেশের যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল সাতক্ষীরা ,নড়াইল, ঝিনাইদহ এবং চাঁদপুর জেলার বাসিন্দা।

ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, আমরা ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতের তামিলনাড়ু গিয়েছিলাম। সেখানে বাসা-বাড়িতে, গার্মেন্টসে এবং ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ আমাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানকার আদালত তাদের দুই থেকে তিন বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়।

আরও পড়ুন :  অনুপ্রবেশকারীদের জাল নথি চক্রে ইডির অভিযান

তিনি আরও জানান, কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে জেল খানা থেকে ছাড়িয়ে নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরেছেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের যশোর সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Discover more from News Bangla24x7

Subscribe to get the latest posts sent to your email.

আরও পড়ুন :  প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি! সচিবালয়ের কর্মী গ্রেপ্তার

Table of contents [hide]

আর্কাইভ