খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

বিদ্যুত চুক্তি বাতিল হচ্ছেনা,দাম কমাতে চলছে আলোচনা: জ্বালানিমন্ত্রী

বিগত সরকারের সময় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি এখনই বাতিল করার সুযোগ নেই বলে জানিয়েছে সরকার। কারণ এসব চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে...
Homeদেশজুড়েনওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুপুরে শহরের নওয়োযান মাঠ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় কেডির মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সফলতার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে শহরের নওয়োযান মাঠ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় কেডির মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।

নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম গুলজার, শামীম নূর আলম শিপলু, মো. মাহমুদ হাসান, গোলাম মোস্তফা তাতু, আলম তাজ তাজু, মো. মিজানুর রহমান রনি, মো. মামুনুর রশিদ, আবদুল্লাহ আল মামুন শিমুল, হাসিবুর রহমান প্লাবন, মো. নূর নবী, মো. আব্দুল বারী তুহিন, মো. রাগিব শাহরিয়ার কৌশিক, মো. শহিদুজ্জামান সৌরভ, মো. ফারহিম ইসলাম মুন্না এবং দপ্তরের দায়িত্বে থাকা এনামুল হকসহ নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু ও শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ এছাড়া নওগাঁ জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী আনন্দমুখর পরিবেশে এই বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে অংশ নেন।


Discover more from News Bangla24x7

Subscribe to get the latest posts sent to your email.

Table of contents [hide]

আর্কাইভ