খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

বিদ্যুত চুক্তি বাতিল হচ্ছেনা,দাম কমাতে চলছে আলোচনা: জ্বালানিমন্ত্রী

বিগত সরকারের সময় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি এখনই বাতিল করার সুযোগ নেই বলে জানিয়েছে সরকার। কারণ এসব চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে...
Homeবিশ্ব সংবাদওয়েস্ট বেঙ্গলকলকাতার হোটেলে আগুন: নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় প্রকাশ

কলকাতার হোটেলে আগুন: নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় প্রকাশ

কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ আগুনে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করেছে কলকাতা পুলিশ।

কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ আগুনে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করেছে কলকাতা পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত পাঁচ বাংলাদেশি হলেন শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত, মো. আকরাম আলী ও আহমেদ বাবু।

এর মধ্যে শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও মো. আকরাম আলী কুষ্টিয়া জেলার বাসিন্দা। আর আহমেদ বাবুর বাড়ি ঢাকার সাভারের আমিনবাজার এলাকায়।

পুলিশ জানিয়েছে, নিহত তিন বছরের শিশু শর্ণশিষ দত্ত ও তার বাবা দেবাশিস দত্ত কুষ্টিয়ার আরুয়াপাড়া-মোহিনী মিল এলাকার বাসিন্দা ছিলেন।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের ঘটনায় নিহত অন্যদের পরিচয় শনাক্তের কাজও চলছে।

এদিকে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ খালেদ বুধবার বিকেলে সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে শনাক্ত করা হয়েছে। পুলিশ ও ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) তথ্যের ভিত্তিতে এসব পরিচয় উপদূতাবাসকে জানানো হয়েছে।

এফআরআরও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি বিভাগ। ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের তথ্য, নিবন্ধন ও সংশ্লিষ্ট গতিবিধির রেকর্ড সংরক্ষণ করে এই সংস্থা।

কলকাতার ওই হোটেলে আগুনের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বজনদের মধ্যে উদ্বেগ ও শোক নেমে এসেছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহ হস্তান্তর ও দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।


Discover more from News Bangla24x7

Subscribe to get the latest posts sent to your email.

Table of contents [hide]

আর্কাইভ