খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

বিদ্যুত চুক্তি বাতিল হচ্ছেনা,দাম কমাতে চলছে আলোচনা: জ্বালানিমন্ত্রী

বিগত সরকারের সময় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি এখনই বাতিল করার সুযোগ নেই বলে জানিয়েছে সরকার। কারণ এসব চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে...
Homeদেশজুড়েযশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বার সহ একজন আটক

যশোরে ১ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণের বার সহ একজন আটক

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল

যশোরে বিজিবির অভিযানে এক কোটি ৪০ লাখ টাকা মু্ল্যের ৬৮০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ একজন আটক হয়েছে। রোববার সকালে যশোর-নড়াইল মহাসড়কের যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে স্বর্ণেরবারসহ আটক করা হয়।

আটক সুমন মণ্ডল (৪০) নারায়নগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া বাজার এলাকার প্রাননাথ মণ্ডলের ছেলে।
বিকেলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রোববার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর থেকে একজনকে আটক করে। তার শরীর তল্লাশি করে ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটির অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তার কাছে থাকা একটি মোবাইল, একটি ঘড়ি ও নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন :  তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ৩৪ জেলা, বৃষ্টির সম্ভাবনা থাকলেও কমছে না গরমের দাপট

আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে কোতোয়ালি থানায় সোপর্দ করা মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আর্কাইভ