খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

বিদ্যুত চুক্তি বাতিল হচ্ছেনা,দাম কমাতে চলছে আলোচনা: জ্বালানিমন্ত্রী

বিগত সরকারের সময় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি এখনই বাতিল করার সুযোগ নেই বলে জানিয়েছে সরকার। কারণ এসব চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে...
Homeদেশজুড়েযশোর সদর যুব নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রীতিলতা, সম্পাদক কল্পনা

যশোর সদর যুব নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রীতিলতা, সম্পাদক কল্পনা

সভাপতি পদে প্রীতিলতা বর্মন, সহ-সভাপতি পদে নিষ্কৃতি বর্মন ও সঞ্জিতা বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে কল্পনা রানী রায়, যুগ্ম সম্পাদক

যশোর সদর উপজেলা যুব নারী সামাজিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রীতিলতা বর্মন সভাপতি ও কল্পনা রানী রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার সদর উপজেলার মাঠপর্যায়ে ১২টি স্পটে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. রাজিয়া সুলতানা। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রায়ট একচেঞ্জ এর অর্থায়নে পরিচালিত উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে স্ববল প্রকল্পের আওতায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রকল্পের কর্মসূচি অনুযায়ী সোমবার যশোর সদর উপজেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মাঠ পর্যায়ে ১২টি স্পটে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১৯ জন প্রার্থী প্রতিিন্দিতা করেন। নির্বাচন শেষে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচিতরা হলেন, সভাপতি পদে প্রীতিলতা বর্মন, সহ-সভাপতি পদে নিষ্কৃতি বর্মন ও সঞ্জিতা বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে কল্পনা রানী রায়, যুগ্ম সম্পাদক সিমা আক্তার, কোষাধ্যক্ষ পদে পবিত্রা বর্মন, সাংগঠনিক সম্পাদক শিমলা খাতুন, দপ্তর সম্পাদক সাথী বাগচী, সদস্য ফাহিমা খাতুন, জয়ন্তী বিশ্বাস ও মাধুরী বৈদ্য।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিয়া সুলতানা। মাঠ পর্যায়ে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন যশোর সদর উপজেলার উপ সহকারী কৃষি অফিসারগণ।

আর্কাইভ