খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img
Homeবর্ডার নিউজবেনাপোলে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ! ট্রাকসহ আটক ৩ জন

বেনাপোলে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ! ট্রাকসহ আটক ৩ জন

এসময় ট্রাকে থাকা চালক, হেলপার ও ইন্দ্রজিৎ নামে ব্যাক্তির কাছে মালের বৈধ কাগজপত্র চাইলে তারা দেখাতে পারেনি। পরে ট্রাক খুলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী থ্রিচ ও কসমেটিকসের চালান জব্দ করা হয়েছে।

যশোরের বেনাপোল বাজার এলাকা থেকে কাগজপত্র বিহীন কোটি টাকা মূল্যের ট্রাক ভর্তি ভারতীয় শাড়ি থ্রি পিচ ও কসমেটিকস এর চালান আটক করেছে বিজিবি। সোমবার ( ২২ জুন) রাত ১ টার দিকে বেনাপোল বাজারর দূর্গা পুর মোড় থেকে আটক করা হয়েছে বলে বিজিবি জানান।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি একটি অসাধু চক্র বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রি পিচ ও কসমেটিকসের চালান নিয়ে বন্দর এলাকা থেকে বেনাপোল বাজার পার হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমরা সিও স্যারের নির্দেশে দূর্গাপুর মোড়ে অভিযান পরিচালনা করে একটি ট্রাক আটক করে ক্যাম্পে আনা হয়।

এসময় ট্রাকে থাকা চালক, হেলপার ও ইন্দ্রজিৎ নামে ব্যাক্তির কাছে মালের বৈধ কাগজপত্র চাইলে তারা দেখাতে পারেনি। পরে ট্রাক খুলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী থ্রিচ ও কসমেটিকসের চালান জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ট্রাক চালক মহসিন আলী হেলপার জাহিদ হাসান ও ইন্দ্রজিত নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত পন্যের মুল্য কোটি টকার উর্ধ্বে হবে বলে বিজিবি জানিয়েছেন।