খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

রোনালদোর ক্ষোভে মাঠ ছাড়া! ইংল্যান্ডের গোলবন্যা, ঘানার নাটকীয় জয়

বিশ্বকাপের শুরুতেই ফুটবলপ্রেমীদের জন্য এসেছে রোমাঞ্চ, নাটকীয়তা আর চমক। একদিকে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচেই শক্তিশালী ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দারুণ বার্তা দিয়েছে। অন্যদিকে ঘানা...
Homeআবহাওয়াঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে এ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা,৩০আগষ্ট : বাংলাদেশের রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রোববার আকাশ মেঘলা থাকার সম্ভবনা রয়েছে। এর সাথে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রবৃষ্টির হতে পারে। একই সময়ে দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে বলছেন আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভবনা রয়েছে। এই সময় কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

রাজধানীতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে এ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে।

ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য এই সতর্কবার্তা কার্যকর থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তাই ঝড়-বৃষ্টির সময় নদীপথে চলাচলকারী নৌযান ও সাধারণ মানুষকে স্থানীয় আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আর্কাইভ