খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

যশোরে জামায়াতের এমপি’র বাসভবনের সামনে জনতার বিক্ষোভ

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনের সামনে বিক্ষোভ, হামলার অভিযোগ এবং যশোর-নড়াইল মহাসড়ক অবরোধের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক...
Homeআইন ও অপরাধযশোরে জামায়াতের এমপি'র বাসভবনের সামনে জনতার বিক্ষোভ

যশোরে জামায়াতের এমপি’র বাসভবনের সামনে জনতার বিক্ষোভ

এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী এবং রেক্সনা নামে এক নারীকে মারধরের অভিযোগ ওঠে। এতে ওই নারীর মাথায় আঘাত লাগে বলে দাবি করেন তারা। বিক্ষোভকারীরা এ ঘটনার বিচার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনের সামনে বিক্ষোভ, হামলার অভিযোগ এবং যশোর-নড়াইল মহাসড়ক অবরোধের ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন দেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক বিতর্ক চলমান।

মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় গোলাম রসুলের বাসভবনের সামনে শতাধিক স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী এবং রেক্সনা নামে এক নারীকে মারধরের অভিযোগ ওঠে। এতে ওই নারীর মাথায় আঘাত লাগে বলে দাবি করেন তারা। বিক্ষোভকারীরা এ ঘটনার বিচার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা হলেও মঙ্গলবার সকালে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে এমপির এক স্বজন ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাকে মারধর করেছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তিনি বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন এমপি গোলাম রসুলের পরিবার। তার স্ত্রী শারমিন ভিনা বলেন, তাদের মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। তার দাবি, মাদ্রাসা বন্ধ থাকার পরও সেখানে কিছু লোকজন জড়ো হয়ে গোলযোগ সৃষ্টি করছিলেন। এর প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে এবং তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিত হয়।