নিজস্ব প্রতিবেদক, ঢাকা. ৩০ আগষ্ট : থাইল্যান্ডের ভিসা আবেদনে নতুন দুটি শর্ত যুক্ত করা হয়েছে। আগামী সোমবার (৩১ আগস্ট) থেকে এসব শর্ত কার্যকর হবে।
ঢাকার থাই দূতাবাস সূত্রে জানাগেছে, ৩১ আগষ্ট থেকে ‘ডেষ্টিনেশন থাইল্যান্ড ভিসা’ (জিটিভি) আবেদনকারীদের অতিরিক্ত দুটি নথি জমা দেয়া বাধ্যতামুলক করা হয়েছে।
নতুন পদ্ধতি অনুয়ায়ী আবেদনকারীদের যে দেশ থেকে আবেদন করছেন সে দেশে তাদের স্থায়ী বসবাসের প্রমানপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনকারীর নিজ দেশ বা স্থায়ী বসবাসের দেশ থেকে ইসূ করা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট না দিতে পারলে তার পরিবর্তে কোন অপরাধের রেকর্ড নেই এমন সরকারী নথিও গ্রহনযোগ্য হবে বলে জানানো হয়েছে।
দূতাবাসের নির্দেশনা অনুয়ায়ী, এসব নথি মূল ভাষার পাশাপাশি ইংরেজী ভাষায় অনুবাদ করে জমা দিতে হবে্।
ভিসা আবেদনের আগে আবেদনকারীদের প্রয়োজনীয় সকল কাগজ পত্রের তালিকা ভালোভাবে যাচায় বাচায় করে নেয়ার পরাপর্শ দিয়েছেন থাই দূতাবাস।
ডিটিভি ভিসার আবেদন ও বিস্তারিত তথ্য জানার জন্য থাইল্যান্ডের সরকারী ‘ই ভিসা’ পোর্টাল ব্যবহার করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।


