নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের দয়ালের মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। তিনি নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসীন্দা এবং জয়পুরহাট টেকনিকেল স্কুল এন্ড কলেজের শিক্ষক।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়- প্রতিদিনের মতো সকালে শিক্ষক আ.ত.ম ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে জয়পুরহাট টেকনিকেল স্কুল এন্ড কলেজের উদ্যেশ্যে যাচ্ছিলেন। পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান ওই শিক্ষক।
এসময় বিপরীত দিক বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকেআসা দ্রুতগতির একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। অটোরিকশার ধাক্কার কারণে নিয়ন্ত্রন হারিয়ে সড়কে পড়ে যান ওই শিক্ষক। তবে বাস চালকের কোন দোষ ছিলনা বলে জানান স্থানীয়রা।

