খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img
Homeবাংলা নিউজ স্পেশালদেশজুড়েচুয়াডাঙ্গায় অবৈধভাবে টয়লেট্রিজ পন্য ঊৎপাদন, ১ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় অবৈধভাবে টয়লেট্রিজ পন্য ঊৎপাদন, ১ লাখ টাকা জরিমানা

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুসারে হেনা কনজুমার প্রোডাক্টসের স্বত্ত্বাধিকারী মাসুদ রানাকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষনা করা হয়।

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার মনোহরপুর পিয়ারাতলায় অবৈধভাবে মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, টায়ার জেল জাতীয় পণ্য তৈরি ও বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত তদারকিতে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীকে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অবৈধভাবে (যথাযথভাবে লাইসেন্স না করে) ও মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী (হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, টায়ার জেল জাতীয় সামগ্রী) তৈরি ও বাজারজাত করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুসারে হেনা কনজুমার প্রোডাক্টসের স্বত্ত্বাধিকারী মাসুদ রানাকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষনা করা হয়।

সেই সঙ্গে অতি দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে নির্দেশনা দেয়া হয়। এ কাজে সার্বিক সহযোগীতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও একদল র ্যাব সদস্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।