খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

বিশ্বস্ত বন্ধুই মানসিক সুস্থতা ও সংকট মোকাবিলায় বেশি গুরুত্বপূর্ণ

ফেসবুকের ফ্রেন্ডলিস্টে পাঁচ হাজার বন্ধু। মোবাইল ফোনের কন্টাক্ট লিস্টে শত শত নাম। প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে লাইক, কমেন্ট, ইনবক্স কিংবা বিভিন্ন গ্রুপে যোগাযোগ হচ্ছে।...
Homeক্যাম্পাসজুলাই স্মরণে মাওলানা মাভাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জ্বলন

জুলাই স্মরণে মাওলানা মাভাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জ্বলন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) রাতে হাতে জ্বালানো মোমবাতি নিয়ে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আনিসুর রহমানকে সাথে নিয়ে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে শ্রদ্ধা, নীরবতা ও আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ নেন।