খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা? জল্পনার মাঝেই মুখ খুললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ছুড়ে দিলেন প্রকাশ্য চ্যালেঞ্জ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত টেলিফোন আলাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মহলে যে আলোচনা তৈরি হয়েছিল, তা নিয়ে অবশেষে...
Homeবিশ্ব সংবাদইন্ডিয়া নিউজরাত ১১:০৬-এ কাঁপল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ! ভূমিকম্পে চাঞ্চল্য, কোথায় উৎস?

রাত ১১:০৬-এ কাঁপল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ! ভূমিকম্পে চাঞ্চল্য, কোথায় উৎস?

পরবর্তীতে বেশ কয়েকটি জেলার বাসিন্দারা মৃদু কম্পন টের পান। তালিকায় রয়েছে কলকাতাও। আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন সকলে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল, ৫.৭। তথ্য বলছে, এর উৎসস্থল ভূটান।

পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা। জানা যাচ্ছে ভূমিকম্পের উৎসস্থল ভূটান।পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা!। রবিবার রাত ১১ টা ৬ মিনিটে প্রথমে উত্তরের দুই জেলা কোচবিহার ও শিলিগুড়িতে অনুভূত হয় কম্পন।

পরবর্তীতে বেশ কয়েকটি জেলার বাসিন্দারা মৃদু কম্পন টের পান। তালিকায় রয়েছে কলকাতাও। আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন সকলে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল, ৫.৭। তথ্য বলছে, এর উৎসস্থল ভূটান।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল, ৫.৬। যার উৎসস্থল ভূটানের পুনাখা। মাটির ১০ কিলোমিটার গভীরে। প্রথমেই বাংলার উত্তরবঙ্গের দুই জেলার বাসিন্দারা কম্পন অনুভব করেন, স্বাভাবিকভাবেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। মালদহ, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিংয়ের পাশাপাশি কলকাতার বাসিন্দারাও মৃদু কম্পন টের পান। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। সূত্রের খবর শুধু ভারত নয়, এর প্রভাব পড়েছে নেপাল, বাংলাদেশেও। সেখানকার বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন। 

আরও পড়ুন :  ইংল্যান্ডের সামনে ৪০ বছরের পুরনো দুঃস্বপ্ন! মারাদোনার মাঠে এবার মেক্সিকোর চ্যালেঞ্জ

উল্লেখ্য,  হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে আজ, রবিবার  বাংলার প্রায় সব জেলায় চলছে বৃষ্টি। ঘড়ির কাঁটা পেরিয়েছে এগারোটার গণ্ডিও। ফলে ভূমিকম্পের সময় অধিকাংশই বাড়িতেই ছিলেন। অনেকেই অনুভব না করলেও ফোনে এলার্ট পৌঁছতে বিষয়টা বুঝতে পারেন। ভূমিকম্পের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে তা বিগতদিনে একাধিকবার দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে মানুষ।