খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঁচজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেয়ার (পুশ-ইন) চেষ্টা করলে তা প্রতিহত করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন...
Homeবাংলা নিউজ স্পেশালদেশজুড়েচুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঁচজনকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেয়ার (পুশ-ইন) চেষ্টা করলে তা প্রতিহত করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে (২৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে সীমান্ত পিলার ৭৬/৪-এস সংলগ্ন এলাকা দিয়ে প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের মাধ্যমে পাঁচ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে (একজন পুরুষ, তিনজন নারী ও পাঁচ বছর বয়সী একটি শিশু) বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

তবে তারা বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির টহল দলের নজরে আসে। বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন এবং সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করেন। পরবর্তীতে বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

আরও পড়ুন :  রাজশাহীতে শিক্ষার্থীদের আন্দোলনে চরম ভোগান্তিতে সাধারন যাত্রী

এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান বলেন, ভবিষ্যতেও সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।