খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img

নাসীরুদ্দীনের ফোনে ‘সব ফাঁস’ করার হুমকির দাবি রাশেদ খাঁনের

রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে দুই দফা ফোন করে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। শুক্রবার (১ আগস্ট)...
Homeবাংলা নিউজ স্পেশালরাজধানীনাসীরুদ্দীনের ফোনে ‘সব ফাঁস’ করার হুমকির দাবি রাশেদ খাঁনের

নাসীরুদ্দীনের ফোনে ‘সব ফাঁস’ করার হুমকির দাবি রাশেদ খাঁনের

রাতে নাসীরুদ্দীন আবার ফোন করে বলেন, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেবো। আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি সব ফাঁস করে দেবো।

রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে দুই দফা ফোন করে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। শুক্রবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে অনুরোধ করেন, তিনি যেন তার বিরুদ্ধে আর কোনো বক্তব্য না দেন। বিনিময়ে তিনিও রাশেদের বিরুদ্ধে কিছু বলবেন না বলে জানান। জবাবে রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য বন্ধ করলে বিষয়টি বিবেচনা করবেন। তার দাবি, নাসীরুদ্দীন তখন জানান যে তিনি এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য করবেন না।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, একই রাতে নাসীরুদ্দীন আবার ফোন করে বলেন, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেবো। আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি সব ফাঁস করে দেবো।

এর জবাবে তিনি তাকে সব তথ্য প্রকাশ করার আহ্বান জানান। রাশেদ খাঁনের দাবি, এরপর নাসীরুদ্দীন অভিযোগ করেন যে তিনি একটি ফ্ল্যাট কিনেছেন এবং এ-সংক্রান্ত নথি তাদের কাছে রয়েছে। পাশাপাশি তিনি বলেন, এসব অভিযোগ থেকে বাঁচতেই রাশেদ বিএনপিতে যোগ দিয়েছেন।

রাশেদ খাঁন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে তিনি কখনো কোনো অর্থ নেননি। তার সম্পর্কে যেসব তথ্য রয়েছে, সেগুলো প্রকাশ করারও আহ্বান জানান তিনি।

স্ট্যাটাসের শেষদিকে রাশেদ খাঁন লেখেন, প্রথম ফোন পাওয়ার পর তিনি ভেবেছিলেন নাসীরুদ্দীন হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন। তবে পরদিন আবার তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তিনি হতাশ হয়েছেন বলে উল্লেখ করেন।