খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img
Homeবাংলা নিউজ স্পেশালরাজনীতিলন্ডনে হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মামলা

লন্ডনে হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মামলা

এনসিপি ইউকে অ্যালায়েন্স। মামলায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমকে আসামি করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যের লন্ডনে মামলা দায়ের করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

শুক্রবার (১৯ জুন) লন্ডনের কেমব্রিজ থানায় এ মামলা করা হয় বলে জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। মামলায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে।

মামলার পর জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দেওয়া এক বিজ্ঞপ্তিতে এনসিপি ইউকে অ্যালায়েন্স দাবি করেছে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও দলটির সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার ও হয়রানি চালিয়ে আসছে। এর অংশ হিসেবেই থানায় অভিযোগ করা হয়েছে বলে দাবি সংগঠনটির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমসহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘মারধরের’ অভিযোগ আনা হয়েছে। তবে এনসিপি ইউকে অ্যালায়েন্স অভিযোগগুলোকে হয়রানিমূলক বলে দাবি করেছে।

সংগঠনটি আরও জানায়, যুক্তরাজ্যে আওয়ামী লীগের কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে একটি বিশেষায়িত সংস্থা তদন্ত শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ভূমিকার প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অতীতের মতো এবারও এসব প্রচেষ্টা ব্যর্থ হবে।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের ভাষ্য অনুযায়ী, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর বক্তব্য এবং যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

(সূত্র: ইত্তেফাক)