বিএনিপর স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ব্যারিষ্টার রফিকুল ইসলাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে অসুস্থতা অনুভব করলে ঢাকার বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির এ কথা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি জানান, রাতে ব্যারিষ্টার রফিকুল ইসলামের কয়েকবার বমি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতারে ভর্তি করা হয়েছে। বর্তমান তিনি চিকিৎসকদের পর্যক্ষেনে আছেন।

