খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img
Homeঅর্থ-বানিজ্যভারতের স্বাধীনতা দিবস:বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ

ভারতের স্বাধীনতা দিবস:বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ

ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে উভয় দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, শনিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের সিএন্ডএফ ব্যবসায়ীরা আমাদের আগেই জানিয়েছেন। কাল রবিবার সকাল থেকে আবারো যথানিয়মে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

আরও পড়ুন :  বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি নিঃক্রিয় হয়ে পড়ে আছে!

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, শনিবার এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক ভাবে যাতায়াত করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আর্কাইভ