সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeদেশজুড়েবকেয়া বেতনের দাবীতে গোবিন্দগঞ্জ পৌর সভার কর্মচারীদের কর্মবিরতি

বকেয়া বেতনের দাবীতে গোবিন্দগঞ্জ পৌর সভার কর্মচারীদের কর্মবিরতি

তাদের নায্য দাবী মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানান।

জেলা প্রতিনিধি,নিউজ বাংলা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা কর্তৃক পৌরসভার কর্মকর্তা -কর্মচারীদের সাথে ভালো আচরনসহ ৭মাসের বকেয়া বেতন পরিশোধের দাবীতে কর্মবিরতি পালিত।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কর্মবিরতি এ কর্মবিরতি চলাচলে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ পৌর সভার কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মামুন মিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ কবীর প্রধান, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া,পৌর সভার হিসাব রক্ষণ কর্মকর্তা ছাইদুর রহমান,সেনেটারী ইন্সপেক্টর মামুনুর রশিদ চৌধুরী,সার্ভেয়ার আনোয়ার হোসেন, লাইসেন্স পরিদর্শক সামিউল ইসলাম সৌরভ, স্টোর কিপার মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে তাদের নায্য দাবী মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানান। আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানান।

এ বিষয়ে জানতে গোবিন্দগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ