খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img
Homeঅর্থ-বানিজ্যবেনাপোল বন্দরে দেড় কোটি টাকার ঘোষণাবহির্ভূত ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ

বেনাপোল বন্দরে দেড় কোটি টাকার ঘোষণাবহির্ভূত ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ

ঘোষনার সাথে আমদানী করা পন্যের মিল না থাকায় পন্যটি আটক করা হয়েছে। আটতকৃত মালামালের মধ্যে রয়েছে ৩ হাজার ৩৮৫ পিচ অতি উন্নত মানের ভারতীয় শাড়ী এবং ৯৬০ কেজি ফেস ক্রিম। আটককৃত পন্য চালানো মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান।

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল বন্দরে আবারও বড় ধরনের রাজস্ব ফাঁকির চেষ্টার ঘটনা উদঘাটন করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যশোরের বেনাপোল স্থলবন্দরের ২৬ নম্বর শেড থেকে ঘোষণাবহির্ভূত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স জব্দ করা হয়েছে। আটক হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাষ্টমস সূত্রে জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, টি এস ইন্টারন্যাশনাল নামে একটি আমদানী কারক প্রতিষ্ঠান ইরেজার, কালার পেন্সিল ও ওয়াটার কালার পেন্সিল ঘোষনা দিয়ে ভারত থেকে বিপুল পরিমান শাড়ী ও কসমেটিক্সের চালান আমদানী করে বন্দরের ২৬ নম্বর সেডে রেখেছেন।

এ ধরনের সংবাদের ভিত্তিতে কাষ্টমসের ”আইআরএম” টিম (ইনভেস্টিগেশন রিসার্স এন্ড ম্যানেজমেন্ট) বন্দরের ২৬ নম্বর সেডে রক্ষিত পন্যটি পরীক্ষন করে ঘোষনা বর্হিভ’ত বিপুল পরিমান ভারতীয় উন্নত মানের শাড়ী ও কসমেটিক্সেও চালান দেখতে পাই।

ঘোষনার সাথে আমদানী করা পন্যের মিল না থাকায় পন্যটি আটক করা হয়েছে। আটতকৃত মালামালের মধ্যে রয়েছে ৩ হাজার ৩৮৫ পিচ অতি উন্নত মানের ভারতীয় শাড়ী এবং ৯৬০ কেজি ফেস ক্রিম। আটককৃত পন্য চালানো মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান।

কাষ্টমস কমিশনার মোঃ ফাইজুর রহমান জানান, সরকারের রাজস্ব ফাকির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষনায় কেউ পন্য আমদানী করলে সেটা আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

রাজস্ব ফাকির সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে কয়েকজনের লাইসেন্স বাতিল সহ ফৌজদারী মামলা করা হয়েছে।