সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeদেশজুড়েটাঙ্গাইলে প্রকাশ্যে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে প্রকাশ্যে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে রেজাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

জেলা প্রতিনিধি, নিউজবাংলা, ২০ সেপ্টেম্বর : টাঙ্গাইলে একটি পরিত্যক্ত তেলের পাম্পে সুরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় সাবেক এমপি ছোট মনিরের একটি পরিত্যক্ত তেলের পাম্পে এ ঘটনা ঘটে।

সুরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার আবু হানিফের ছেলে। সে গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে রেজাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, ঘটনাস্থলে থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ