spot_imgspot_img

সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeদেশজুড়েগ্রেপ্তারের পর দর্শনা পৌর যুবদল নেতা ব্রাইটকে বহিষ্কার

গ্রেপ্তারের পর দর্শনা পৌর যুবদল নেতা ব্রাইটকে বহিষ্কার

দর্শনায় সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দর্শনা পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম ব্রাইট এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদল নেতা অমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলা প্রতিনিধি, ৫ সেপ্টেম্বর : চুয়াডাঙ্গার দর্শনা পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম ব্রাইটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে
দর্শনায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-চাঁদাবাজির অভিযোগ রয়েছে। শুক্রবার পুলিশ তাকে গ্রেপ্তারের পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।।

যুবদল নেতা ব্রাইট দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি দর্শনা পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার দর্শনায় সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দর্শনা পৌর যুবদলের নেতা রাকিবুল ইসলাম ব্রাইট এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদল নেতা অমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর ) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।

এরপর নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে চুয়াডাঙ্গার দর্শনা পৌর যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইটকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত ওই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মো. রাকিবুল হাসান ব্রাইটকে দর্শনা পৌর যুবদলের সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ