সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeদেশজুড়েযশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালকের সহকারী নিহত

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালকের সহকারী নিহত

কভার্ড ভ্যানটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।এতে চালকের সহকারি আরিফ হোসেন মারাত্মকভাবে আহত হয়।

জেলা প্রতিনিধি, নিউজ বাংলা : যশোরের শার্শায় কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালকের সহকারি নিহত হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে ঘটনাটি ঘটেছে বলে জানান নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান।

নিহত চালকের সহকারি আরিফ হোসেন (৩০)। তার বাড়ি বগুড়ার শেরপুরে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে যশোরের দিকে যাওয়ার সময় নাভারন সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এতে কভার্ড ভ্যানটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।এতে চালকের সহকারি আরিফ হোসেন মারাত্মকভাবে আহত হয়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার বলেন,সড়ক দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত আরিফ হোসেন হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

অতিরিক্ত রক্তখননে তার মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।

নাভারন হাইওয়ের উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন,গাড়ির চালক ঘটনার পর পরই পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।কভার্ড ভ্যানটি হেফাজতে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ