সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeবর্ডার নিউজভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এরা সকলে ভারতের তামিলনাড়ু সহ বিভিন্ন এলাকায় যায়। পরে সেদেশের পুলিশের হাতে এরা আটক হয়।

জেলা প্রতিনিধি, যশোর, ১০ সেপ্টেম্বর : ভারতে দু’ বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলো ৪৭ জন বাংলাদেশী নারী পুরুষ। এদের মধ্যে ৪ জন নারী ও ৪৩ জন পুরুষ রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় বিএসএফ সদস্যরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি’র কাছে এদের সকলকে হস্তান্তর করেন।

ফেরত আসা আজীজুর রহমান জানায়, বেকারত্ব দুর করতে অবৈধ পথে ভারতের তামিলনাড়ু যায়। সেখানে ইট ভাটায় কিছুদিন কাজ করার পর পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। ভারতে জেল খেটে আজ দেশে ফিরে আসলাম।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, এক থেকে দু বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এরা সকলে ভারতের তামিলনাড়ু সহ বিভিন্ন এলাকায় যায়। পরে সেদেশের পুলিশের হাতে এরা আটক হয়। বিভিন্ন মেয়াদে সাজা শেষে এদেরকে তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্প নামে একটি বেসরকারি সেল্টার হোমে তাদের আশ্রয় হয়।

পরে দু দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ সন্ধ্যায় তারা দেশে ফিরে এসেছে। এদের সকলের বাড়ী নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায়।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে এদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। পরে থানা থেকে এদেরকে মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার নামে তিনটি এনজিও সংস্থা তাদের নিয়ে তাদের পরিবারের কাছে পৌছে দিবেন।

ফেরত আসারা হলো: মো. আজিজুর রহমান এর ছেলে আশিক শিকদার (২৭) মো. দেলোয়ার এর ছেলে মো. তাজুল ইসলাম (২৯) মৃত মো. আব্দুল হালিম ছেলে মো. জীবন মিয়া @ মো. জাবিন মিয়া (২৯) মো. দুদু মিয়া পাইক ছেলে মো. সুজন মিয়া (২৪) মৃত আব্দুর রহমান ছেলে জাকির মন্ডল @ মো. জাকির মন্ডল (২৫) আব্দুল গাজী ছেলে নাজির গাজী (৩১) মৃত আব্দুল বাকী ছেলে মো. উজ্জল হোসেন @ মো. উজ্জল হোসেন (৩৬) মো. মজিব ইসলাম উদ্দিন ছেলে মো. সাকিব (২৮) মো. চাঁদ আলম এর ছেলে মো. কামরুজ্জামান @ কাজল (৩৪) আলাউদ্দিন ছেলে মো. ইব্রাহিম আলী (৩২) মো. মহসিন ছেলে মাসুদ মিয়া (২৪) চন্দ্রা গাইনি ছেলে পলিন গাইনি (৩২) সালাম খাঁ ছেলেমো. রহিম (২৩) মো. নূর আলী ছেলে মো. রুহুল ইসলাম (৩২) মো. আবুল হোসেন এর ছেলে মো. উদ্দিন(২৫) নূর ইসলাম সর্দার ছেলেমো. ইসমাইল (৩১) খোরশেদ আলম এর ছেলে মো. মাহরুপ বিল্লাহ সর্দার (৩১) মো. খোরশেদ আলম ছেলে মো: ইসমাইল হোসেন (২১) মো. আলমগীর মোল্লা ছেলে জীবন মোল্যা (৩২) মো. সুলতান আলী ছেলে মো. সান্টু আলী (৩২) মো. আলমগীর সরকার ছেলে মো. নাঈম সরকার (২৩) সুরুজ মিয়া মেয়ে তহমিনা (২৬) মো. আবু হাসান মেয়ে মোছ মরিয়ম (২৫) মো. বেলাল হোসেন মেয়ে রাতুল খান (২৪) আব্দুল হোসেন এর ছেলে আবু ইউসুপ (২৭) মৃত বাছচা মিয়া ছেলে আনোয়ার (৩০) দীন ইসলাম ছেলে রফিজ (২৬) মো. অথৈ আলী ছেলে শহিদ প্রামাণিক (৩২) মৃত জুলিয়াস হোসেন মেয়ে সুরাইয়া আক্তার (২৪) মো. নূর কবির ছেলে . ইসমাইল হোসেন (৩২) আব্দুল জাব্বার ছেলে আসাদ উজ্জামান (৩১)
আব্দুল মান্নান ছেলে ইয়াছিন মিয়া (২৫) আব্দুল সাত্তার ছেলে মো. ইকবাল হোসেন (২৩) বাবুল হাসান ছেলে মো. শরিফুল ইসলাম (৩২) রুনাছং রানা ছেলে দিলীপ রানা (২৫) কুদ্দুস মোল্লা ছেলে শাহীন মোল্যা (৩৪ রেহাজুল ইসলাম ছেলে মাসুম বিল্লাহ সুমন (৩২) মো: ইব্রাহীম এর ছেলে মো: ইমরান হোসেন (৩৪) রাউল সরদার ছেলে জেসান সরদার (৩২) রাউল সরদার ছেলে জেসান সরদার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ