খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img
Homeবাংলা নিউজ স্পেশালজাতীয়দুদক শক্তিশালী হলে সরকার কেন ভয় পায়? সংসদে রুমিন ফারহানার বিস্ফোরক প্রশ্ন!

দুদক শক্তিশালী হলে সরকার কেন ভয় পায়? সংসদে রুমিন ফারহানার বিস্ফোরক প্রশ্ন!

তিনি এসময় বলেন, দুদককে শক্তিশালী করা হলে কেন সরকারগুলো ভয় পায়, কিছু কিছু আমরা বুঝি। সরকারে সরাসরি যুক্ত থাকে রাজনীতিবিদরা, এবং পরোক্ষভাবে যুক্ত থাকে আমলারা। সেই কারণে দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী হয়ে যা,য় তখন রাজনীতিবিদ এবং আমলাদের জন্য খুব ভাল খবর সেটা নয়”।

সোমবার দুর্নীতি ইস্যুতে বাহাস হয়েছে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে।

আলোচনায় অংশ নিয়ে মিজ ফারহানা অভিযোগ করেন, বাংলাদেশে সবার ওপরে দুইটি দুর্নীতিগ্রস্ত পেশার মধ্যে এক নম্বরে আছে রাজনীতিবিদদের নাম, দুই নম্বরে আছে আমলাদের নাম।

তিনি বলেন, “বাংলাদেশ ২০০৫ সাল থেকে শুরু করে ২০১০ পর্যন্ত টানা পাঁচ বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভয়াবহ দুর্নীতি হয়েছে, সেটাও আমরা দেখেছি। ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ, ইচ্ছাকৃত ঋণখেলাপি হতে দেখেছি। মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি দেখেছি”।

রুমিন ফারহানা অভিযোগ করেন, “আমাদের আশা ছিল পাঁচই অগাস্টের পর নতুন বাংলাদেশের কথা হচ্ছে, তখন দুদককে নখদন্তহীন বাঘ থেকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে পারবো। যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশও করেছিল”।

“এই সরকার ক্ষমতায় আসার পর ১০০ ওপর অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ আইন করা হয়নি। সরকারের নিয়ত কী, তা এই দুর্নীতি দমন কমিশনকে নখদন্তহীন করে রাখার যে সংস্কৃতি সেখান থেকে বের না হওয়ার উদাহরণ দিয়েই স্পষ্ট হয়ে যায়, এই সরকার আসলে দুর্নীতি দমন করবার ব্যাপারে কতটুকু আন্তরিক”, যোগ করেন তিনি।

তিনি এসময় বলেন, দুদককে শক্তিশালী করা হলে কেন সরকারগুলো ভয় পায়, কিছু কিছু আমরা বুঝি। সরকারে সরাসরি যুক্ত থাকে রাজনীতিবিদরা, এবং পরোক্ষভাবে যুক্ত থাকে আমলারা। সেই কারণে দুর্নীতি দমন কমিশন যদি শক্তিশালী হয়ে যা,য় তখন রাজনীতিবিদ এবং আমলাদের জন্য খুব ভাল খবর সেটা নয়”।

এর জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “রুমিন ফারহানা বলেছেন দুর্নীতি সব জায়গায় হয় মাননীয় স্পিকার। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদদের হয়। কিন্তু যতগুলো স্বাক্ষর হয় শেষে রাজনীতিবিদের স্বাক্ষর করতে হয়। এজন্য সব দোষ তার”।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “আমরা শক্তিশালী দুর্নীতিদমন কমিশন গঠন করবো বলে আমরা দুর্নীতি দমন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি, এখন আলোচনা শুরু হয়েছে এবং বাংলাদেশের একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে”।

সূত্র: বিবিসি বাংলা।