সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeদেশজুড়েজীবননগর ভর্তুকির সার পাচারের সময় ৫১২ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ী আটক

জীবননগর ভর্তুকির সার পাচারের সময় ৫১২ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ী আটক

কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারীরা মো. আব্দুল খালেকের দোকানে অভিযান চালানো হয়। এসময় তার চারটি গোডাউন থেকে ৫১২ বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করা হয়।

জেলা প্রতিনিধি, নিউজ বাংলা : চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করে রাখা আরও ৫১২ বস্তা অবৈধ সার জব্দ করেছে পুলিশ। হাসাদাহ বাজারের এ ঘটনায় কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারীরা মো. আব্দুল খালেককে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ওসি সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সকাল থেকে হাসাদাহ বাজারের কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারীরা মো. আব্দুল খালেকের দোকান থেকে অবৈধভাবে ভর্তুকির সার পাচার করা হচ্ছে।

এমন সংবাদ ভিত্তিতে আজ সকালে হাসাদাহ বাজারের কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারীরা মো. আব্দুল খালেকের দোকানে অভিযান চালানো হয়। এসময় তার চারটি গোডাউন থেকে ৫১২ বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় হাসাদাহ বাজারের মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারীরা মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন বলেন, মোট ৫১২ বস্তা সার জব্দ করা হয়েছে। এর মধ্যে ইউরিয়া ৪৫ বস্তা, ডিএপি ৩৫০, টিএসপি ৭৮ ও এমওপি ৩৯ বস্তা

এদিকে শুক্রবার জীবননগরের বাজারেরন সান্ত্বনা ট্রেডার্স থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যনাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ