সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeদেশজুড়েজীবননগরে ৪৫৩ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

জীবননগরে ৪৫৩ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

মাদক প্রতিরোধে জীবননগর থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় গয়েশপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা প্রতিনিধি, নিউজ বাংলা : চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৫৩ বোতল অবৈধ মাদকদ্রব্য ভারতীয় উইনসেরেক্স সিরাপসহ দেলোয়ার হোসেন দোলু (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন দোলু জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়ার আয়নাল মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জীবননগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গয়েশপুর সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেলোয়ার হোসেন দোলুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪৫৩ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে অভিযানে এসআই পলাশ, এসআই শাহিন আলমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, মাদক প্রতিরোধে জীবননগর থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় গয়েশপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ