সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeবর্ডার নিউজদুর্গাপূজার ছুটিতে বেনাপোল দিয়ে ভারতমুখী যাত্রীর চাপ, সেবার মান নিয়ে অভিযোগ

দুর্গাপূজার ছুটিতে বেনাপোল দিয়ে ভারতমুখী যাত্রীর চাপ, সেবার মান নিয়ে অভিযোগ

বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে সিনিয়র সিটিজেন, মুক্তিযোদ্ধা, ক্যানসার আক্রান্ত ও গুরুতর অসুস্থ যাত্রীদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা নেই। যাত্রীছাউনি না থাকায় ভোর থেকে খোলা আকাশের নিচে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

জেলা প্রতিনিধি, নিউজ বাংলা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারত ও বাংলাদেশের ছুটি মিলিয়ে টানা আট দিনের ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা বেড়েছে।

চিকিৎসা, ব্যবসা ও দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে প্রতিদিনই ভারত যাচ্ছেন অনেকে। তবে যাত্রীর চাপ বাড়লেও পাসপোর্টধারীদের সেবার মান নিয়ে এবারও অভিযোগ উঠেছে। বিশেষ করে দীর্ঘ লাইনে অপেক্ষা, যাত্রীছাউনি না থাকা, দালালদের দৌরাত্ম্য এবং বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

অন্যদিকে, ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

যাত্রীদের অভিযোগ, বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে সিনিয়র সিটিজেন, মুক্তিযোদ্ধা, ক্যানসার আক্রান্ত ও গুরুতর অসুস্থ যাত্রীদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা নেই। যাত্রীছাউনি না থাকায় ভোর থেকে খোলা আকাশের নিচে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ক্লান্ত হয়ে অনেককে সেখানেই বসে পড়তে দেখা যায়। এতে ভারত ভ্রমণের শুরুতেই ভোগান্তির মুখে পড়ছেন পাসপোর্টধারীরা।

পাসপোর্টধারী বলেন, বর্তমানে ভারত ভ্রমণে একজন পাসপোর্টধারীকে এক হাজার টাকা ভ্রমণকর, ৬২ টাকা বন্দর ফি এবং ভারতীয় অংশে ৪০০ রুপি ভ্রমণকর দিতে হচ্ছে। গত পাঁচ বছরে কর ও ফি বেড়েছে প্রায় ৫০ শতাংশ এমন দাবি করে তাঁরা বলছেন, সে তুলনায় যাত্রীসেবার মান বাড়েনি।

পাসপোর্টধারী আনিসুর রহমান জানন, প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে যাত্রী পারাপারের কার্যক্রম শুরু হলেও ভিআইপি পরিচয়ে একদল যাত্রী আগে যাওয়ার সুযোগ পান। এতে একই নিয়মে সরকারি রাজস্ব পরিশোধ করেও সাধারণ যাত্রীদের বৈষম্যের শিকার হতে হচ্ছে বলে দাবি তাঁদের।

ভারতগামী কয়েকজন যাত্রী জানান, পূজার ছুটিতে চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে তাঁরা ভারতে যাচ্ছেন। তবে দীর্ঘ লাইনে অপেক্ষা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বেনাপোল বন্দর চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জসিম উদ্দীন বলেন, ছুটির সময়ে যাত্রীর চাপ বিবেচনায় নিয়ে পর্যাপ্ত যাত্রীছাউনি, বিশেষ শ্রেণির যাত্রীদের জন্য পৃথক লাইন কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে ভারতগামী পাসপোর্টধারীদের ভ্রমণ আরও সহজ ও স্বস্তিদায়ক হতে পারে।

বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, গত তিন দিনে ১৭৮২৮ জন পাসপোর্টধারী ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন। পুজাতে বেড়েছে যাতায়াত। যাত্রীদের সেবা নিশ্চিত করতে বন্দরে জায়গা অধিগ্রহন এবং ভোগান্তি কমিয়ে নিরাপদে পারাপারের জন্য কর্তৃপক্ষ কাজ করছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ