সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeবিজ্ঞান ও প্রযুক্তিসন্দেহজনক মেসেজ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপ, আসছে স্ক্যাম অ্যালার্ট

সন্দেহজনক মেসেজ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপ, আসছে স্ক্যাম অ্যালার্ট

বর্তমানে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসায়িক কাজ—প্রায় সব ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপের ব্যবহার বেড়েছে। পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন কোটি কোটি মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন।

নিউজবাংলা ডেস্ক : হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে মেটা। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে আসতে চলেছে ‘স্ক্যাম অ্যালার্ট’ নামে নতুন নিরাপত্তা ব্যবস্থা। কোনও বার্তা সন্দেহজনক মনে হলে ব্যবহারকারীকে চ্যাটের মধ্যেই সতর্ক করে দেবে এই ফিচার।

তবে আপাতত এটি সবার জন্য চালু হয়নি। পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই ফিচারটি কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে পৌঁছেছে বলে জানা গেছে। বিভিন্ন পরিস্থিতিতে এটি কীভাবে কাজ করে, তা খতিয়ে দেখছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

নতুন এই ফিচারের মূল উদ্দেশ্য হল, কোনও সন্দেহজনক মেসেজ পেলে ব্যবহারকারীকে দ্রুত সতর্ক করা। কোনও বার্তাকে সম্ভাব্য প্রতারণার সঙ্গে যুক্ত বলে মনে হলে চ্যাটের মধ্যেই একটি ওয়ার্নিং মেসেজ দেখা যেতে পারে।

গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সতর্কবার্তাটি শুধুমাত্র যে ব্যবহারকারী মেসেজটি পেয়েছেন, তাঁর কাছেই দৃশ্যমান হবে। অর্থাৎ অপর প্রান্তে থাকা সম্ভাব্য প্রতারক জানতে পারবেন না যে প্রাপককে হোয়াটসঅ্যাপ সতর্ক করেছে।

এর ফলে ব্যবহারকারী নিজের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। চাইলে সন্দেহজনক বার্তা পাঠানো ব্যক্তিকে ব্লক অথবা রিপোর্ট করা যাবে।

সব সতর্কবার্তাই যে সঠিক হবে, এমন নয়। কোনও ব্যবহারকারীর কাছে যদি মনে হয় যে সংশ্লিষ্ট মেসেজটি আসলে প্রতারণামূলক নয়, সেক্ষেত্রে তিনি সতর্কবার্তাটি সরিয়ে দিতে পারবেন।

ওয়ার্নিং মুছে দিলে ওই নির্দিষ্ট প্রেরকের পরবর্তী বার্তাগুলিতে একই ধরনের ‘স্ক্যাম অ্যালার্ট’ আর দেখানো হবে না বলে জানা গেছে।

অর্থাৎ, ব্যবহারকারীর হাতে থাকবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। হোয়াটসঅ্যাপ সতর্ক করবে, কিন্তু মেসেজটি নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নির্ধারণ করবেন ব্যবহারকারী নিজেই।

বর্তমানে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসায়িক কাজ—প্রায় সব ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপের ব্যবহার বেড়েছে। পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন কোটি কোটি মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন।

এই ব্যাপক ব্যবহারের কারণেই সাইবার প্রতারকদের কাছেও হোয়াটসঅ্যাপ একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ভুয়ো লিঙ্ক, মিথ্যা অফার, পরিচয় গোপন করে টাকা চাওয়া কিংবা বিভিন্ন ধরনের প্রতারণামূলক বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করা হয়।

তাই সন্দেহজনক বার্তা শনাক্ত করার ক্ষেত্রে ব্যবহারকারীকে আগেভাগে সতর্ক করতে পারলে প্রতারণার ঝুঁকি কিছুটা কমানো সম্ভব হতে পারে।

ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপ নিয়মিত বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আসে। সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করা থেকে শুরু করে পরিষেবার শর্ত লঙ্ঘনকারী অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা—বিভিন্ন দিকেই নজর রাখে প্ল্যাটফর্মটি।

এর আগে অনেক ব্যবহারকারী হঠাৎ তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার সমস্যার কথাও জানিয়েছিলেন। অ্যাকাউন্ট পরিষেবার নিয়ম মেনে চলছে কি না, তা যাচাই করতে ব্যবহারকারীর অ্যাকাউন্টের কার্যকলাপ এবং সংশ্লিষ্ট ডিভাইসের তথ্য পর্যালোচনা করা হতে পারে।

কখনও কখনও আগাম সতর্কতা ছাড়াই অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ হওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। সেই প্রেক্ষাপটে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচারটি ব্যবহারকারীদের আরও সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

না। আপাতত ‘স্ক্যাম অ্যালার্ট’ পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর মধ্যে ফিচারটি পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

পরীক্ষার ফলাফল এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে ভবিষ্যতে ফিচারটির কার্যকারিতা পরিবর্তন করা হতে পারে। পরে এটি আরও বেশি ব্যবহারকারীর জন্য চালু হবে কি না, সেটিও নির্ভর করবে পরীক্ষার ফলাফলের ওপর।

তবে একটি বিষয় স্পষ্ট—হোয়াটসঅ্যাপে প্রতারণামূলক বার্তার ঝুঁকি কমাতে ব্যবহারকারীদের আরও আগে সতর্ক করার দিকে নজর দিচ্ছে মেটা। নতুন ফিচারটি সবার জন্য চালু হলে সন্দেহজনক মেসেজের ক্ষেত্রে ব্যবহারকারীরা আগের তুলনায় আরও দ্রুত সতর্ক হওয়ার সুযোগ পাবেন।

তবে প্রযুক্তিগত সতর্কতার পাশাপাশি ব্যবহারকারীদেরও সচেতন থাকা জরুরি। অচেনা ব্যক্তির পাঠানো লিঙ্কে ক্লিক করা, অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য দেওয়া বা যাচাই না করে কোনও আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকাই সবচেয়ে নিরাপদ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ