spot_imgspot_img

সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeবর্ডার নিউজভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৯ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ৯ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু

ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে ৯ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুরা আড়াই বছর আগে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যায়।

জেলা প্রতিনিধি, যশোর, ৫ সেপ্টেম্বর : ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৯ নারী-পুরুষ সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে ৪ জন পুরুষ ৩ নারী ও দুইজন শিশু রয়েছে। এরা সকলে ভারতের জেলখানায় কারাভোগ করে।

ফেরত আসা নারী-পুরুষরা দেশের নড়াইল, রাজবাড়ি, খুলনা বরিশাল জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে ৯ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুরা আড়াই বছর আগে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যায়। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে এবং ক্ষেত খামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন।

পরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরপর সাজাভোগ শেষে বেসরকারি একটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখেন। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার একটি মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ওয়ার্ককার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ