সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeদেশজুড়েটাঙ্গাইলে রাতের আঁধারে ৪ টি প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইলে রাতের আঁধারে ৪ টি প্রতিমা ভাঙচুর

দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট ৪টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তবে কারা এ ভাঙচুরের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেলা প্রতিনিধি, নিউজ বাংলা : টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে একটি মন্দিরে ৪টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাতের কোনো এক সময়ে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধা-গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে ওই মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে প্রতিমাগুলোতে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ হয়। এরপর মণ্ডপটি ঢেকে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মণ্ডপ পরিষ্কার করতে গিয়ে স্থানীয়রা দেখতে পান, দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট ৪টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তবে কারা এ ভাঙচুরের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে যায়।

এদিকে প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজসহ মির্জাপুর থানা পুলিশের সদস্যরা।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ