সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeক্যাম্পাসআল্ট্রা প্রসেসড খাবার নিয়ে "ফুড এন্ড নিউট্রিশন ফ্যাক্টস'র সেমিনার অনুষ্ঠিত

আল্ট্রা প্রসেসড খাবার নিয়ে “ফুড এন্ড নিউট্রিশন ফ্যাক্টস’র সেমিনার অনুষ্ঠিত

শিশু-কিশোররা অজান্তেই নিয়মিত এসব খাবার গ্রহণ করছে, যা তাদের ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে পলিসিস্টিক ওভারি সিনড্রোমসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক, ১৪ সেপ্টেম্বর, এনবি সংবাদ : রাজধানী ঢাকায় আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টস (এফএনএফ)-এর উদ্যোগে ‘আল্ট্রা প্রসেসড ফুডের ক্ষতিকর দিক এবং কীভাবে আল্ট্রা প্রসেসড ফুড চেনা যায়’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে আজিমপুর সরকারী গ্যার্লস স্কুল এন্ড কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে এফএনএফ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, আধুনিক জীবনযাত্রার সঙ্গে অতি প্রক্রিয়াজাত খাবার মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসের অংশ হয়ে উঠেছে। বিশেষ করে শিশু-কিশোররা অজান্তেই নিয়মিত এসব খাবার গ্রহণ করছে, যা তাদের ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে পলিসিস্টিক ওভারি সিনড্রোমসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এফএনএফ-এর প্রতিষ্ঠাতা মো. রাকিবুল ইসলাম আরো বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সারাদেশে এ ধরনের সচেতনতামূলক আয়োজন প্রয়োজন। তিনি শিশু-কিশোরদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

সোমনারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের প্রতিদিনের টিফিনে বিভিন্ন ধরনের প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারের উপস্থিতি বাড়ছে। এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনার পরিচালনায় সহযোগিতা করেন ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টস-এর গবেষণা সহযোগী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. ইব্রাহিম আল রিয়াদ। এছাড়া বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোছাঃ তাইফা আখতার কার্যক্রমে সহযোগিতা করেন।

সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি এফএনএফ-এর গবেষণা ইউনিটের চলমান গবেষণা প্রকল্প ‘বাংলাদেশের স্কুলগামী কিশোর-কিশোরীদের অতিরিক্ত ওজনের ঝুঁকি হিসেবে অতি প্রক্রিয়াজাত খাবার গ্রহণ ও শারীরিক কার্যক্রম’-এর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।

গবেষণা সহযোগীরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা অতি প্রক্রিয়াজাত খাবারের ক্ষতিকর দিক সম্পর্কে জানার পাশাপাশি খাবারের মোড়কের তথ্য ও উপাদান তালিকা দেখে এসব খাবার শনাক্ত করার বিষয়ে ধারণা পাবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ধরনের সচেতনতামুলক সেমিনার করার জন্য এফএনএফ কে ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ