সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeদেশজুড়েচুয়াডাঙ্গায় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গায় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

জেলা প্রতিনিধি, ৯ সেপ্টেম্বর : উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাহিত্য পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সাহিত্য পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রউফুন্নাহার রীনা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. জাহানারা পারভীন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন।

এ সময় জেলা মহিলা দলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ