spot_imgspot_img

সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeআবহাওয়াবাংলাদেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

বাংলাদেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার, রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নিউজবাংলা ডেক্স : বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো বাতাস প্রবাহিত হওয়ার সম্ভবনা আছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দর গুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ সতর্কতা কার্যকর থাকবে। ঝড়ো বাতাসের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রবৃষ্টিও হওয়ার সম্হভবন্তে রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার, রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে এটি স্থায়ী ঝড় নয়; বৃষ্টি বা বজ্রবৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঝোড়ো বাতাসের কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলো বিশেষ ঝুঁকিতে পড়তে পারে। তাই নদীবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা ১২টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিশেষ করে ছোট নৌযান ও নদীপথে চলাচলকারী অন্যান্য নৌযানকে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখতে হবে। হঠাৎ বাতাসের গতি বেড়ে গেলে নদীতে ঢেউ তৈরি হতে পারে এবং নৌযান পরিচালনায় সমস্যা দেখা দিতে পারে।

এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়াতেও পরিবর্তনের আভাস রয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষাকালীন আবহাওয়ার প্রভাবে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও দমকা হাওয়া দেখা দিতে পারে। এক অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক থাকলেও অন্য এলাকায় হঠাৎ ঝড়ো বাতাস বা ভারী বৃষ্টি শুরু হতে পারে। তাই স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কসংকেত সম্পর্কে সচেতন থাকা জরুরি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ