সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeবর্ডার নিউজযশোরের শার্শা সীমান্ত থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

যশোরের শার্শা সীমান্ত থেকে সাড়ে ৩ কেজি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

কৌশলে লুকানো অবস্থায় ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম। এবং বাজার মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

জেলা প্রতিনিধি, নিউজ বাংলা : ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা মূল্যের ৩ কেজি ৪৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ২১ বিজিবির সদর দপ্তর এক প্রেসনোটে জানানো হয় সন্ধ্যা ৬টার সময় স্থানীয় বাগআঁচড়া বাজারের একটি মার্কেট থেকে স্বর্ণের বারসহ পাচারকারী রিপনকে আটক করা হয়। আটক রিপন হোসেন বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

উদ্ধারকৃত স্বর্ণেরবার গুলো যশোরের এক দক্ষ জুয়েলারী দিয়ে যাচাই করা হয়েছে। যা খাটি স্বর্ন এবং ২৪ ক্যারেটের।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপান সূত্রে খবর পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল শার্শার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে রিপনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

এসময় তার দেওয়া তথ্য মতে তার কাছে কৌশলে লুকানো অবস্থায় ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম। এবং বাজার মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ