সর্বাধিক পঠিত

spot_img

সর্বশেষ আপডেট...

Homeদেশজুড়েভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল বাংলাদেশী দুই তরুণী

ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল বাংলাদেশী দুই তরুণী

দুই বছর আগে রাতের আধারে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দালালরা তাদেরকে ভারতে নিয়ে যান।পরে তারা ভারতের মহারাষ্ট্রে একটি পার্লারে কাজ করতেন।

জেলা প্রতিনিধি, নিউজ বাংলা : ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া বাংলাদেশী দুই তরুণী দেশে ফিরল।

সোমবার বিকালে বেনাপোল পেট্রাপোলের শুন্যরেখায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।

তাদের বাড়ি ময়মনসিংহ ও খুলনা জেলায়।

ফেরত আসা তরুণীদের বরাতে ওসি বলেন,দুই বছর আগে রাতের আধারে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দালালরা তাদেরকে ভারতে নিয়ে যান।পরে তারা ভারতের মহারাষ্ট্রে একটি পার্লারে কাজ করতেন।সেখান থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেদেশের পুলিশ তাদেরকে আটক করে।

পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। জেল থেকে মানবাধিকার সংগঠন ‘মন্ডুয়া গার্লস হোম’ ছাড়িয়ে তাদের হেফাজতে রাখেন।পরে দুদেশের যোগাযোগের মাধ্যমে আজ দেশে ফিরেছে।

সাইফুর রহমান বলেন,ভারত থেকে আসা দুই বাংলাদেশী তরুণীর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্নের পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের হেফাজতে নিয়েছেন পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ