খবর পান সবার আগে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

― Advertisement ―

spot_imgspot_img
Homeদেশজুড়েচমকে দেওয়া পরিসংখ্যান: যশোরে আত্মহত্যার চেষ্টায় ১৫ হাজার, মৃত্যু ৩৪৪ জনের

চমকে দেওয়া পরিসংখ্যান: যশোরে আত্মহত্যার চেষ্টায় ১৫ হাজার, মৃত্যু ৩৪৪ জনের

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ছয় বছরে যশোরে ১৪ হাজার ৫১৬ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। আত্মহত্যা প্রবণতার এই হার উদ্বেগজনক। এজন্য মানসিক সুস্থতা নিশ্চিত করতে আমাদের সকলেরই আন্তরিক হতে হবে।

যশোরে গত ছয় বছরে প্রায় ১৫ হাজার আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রায় সাড়ে তিনশ’ জনের মৃত্যু হয়েছে। যশোরে মানসিক স্বাস্থ্য বিষয়ক এক সভায় যশোর সিভিল সার্জন অফিসের এমও কো-অর্ডিনেটর ডা. মৌসুমী বিনতে মানিক এ তথ্য তুলে ধরেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে দীর্ঘ ৬ বছর কাজ করার পর যশোরে এডিডি ইন্টারন্যাশনালের প্রকল্পের সমাপনী এই সভা অনুষ্ঠিত হয়। বুধবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ সনেটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
সভায় এডিডি ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক আবদুল্লাহ আল হারুন প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

সঞ্চালনা করেন এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু। বক্তব্য দেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, যশোর সিভিল সার্জন অফিসের এমও কো-অর্ডিনেটর ডা. মৌসুমী বিনতে মানিক প্রমুখ।

আরও পড়ুন :  বদলে যাচ্ছে নারীদের জীবন! শার্শায় ফ্রি সেলাই মেশিন বিতরণ ও দক্ষতা উন্নয়ন উদ্যোগ

সভায় যশোর সিভিল সার্জন অফিসের এমও কো-অর্ডিনেটর ডা. মৌসুমী বিনতে মানিক জানান, সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ছয় বছরে যশোরে ১৪ হাজার ৫১৬ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। আত্মহত্যা প্রবণতার এই হার উদ্বেগজনক। এজন্য মানসিক সুস্থতা নিশ্চিত করতে আমাদের সকলেরই আন্তরিক হতে হবে।

সভায় জানানো হয়, যুক্তরাজ্য-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এডিডি ইন্টারন্যাশনাল ২০২০ সালের জুলাই থেকে যশোরে কমিউনিটি-ভিত্তিক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্প বাস্তবায়ন করে আসছিল। প্রকল্পটি ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। সভায় প্রকল্পের ৬ বছরের অর্জন, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বক্তারা বলেন, প্রকল্পের মাধ্যমে যশোরে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং স্কুল মেন্টাল হেলথ প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে।

আরও পড়ুন :  অবশেষে বাঁচলো প্রাণ! শূন্যরেখা থেকে সরানো হলো দুই শিশুসহ সেই পরিবার

সভায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন। বক্তারা প্রকল্পের সফলতা তুলে ধরে ভবিষ্যতে সরকারি-বেসরকারি উদ্যোগে মানসিক স্বাস্থ্য সেবা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আর্কাইভ